পাঁচ পুলিশ সুপার বদলি
পুলিশ সুপার পদমর্যাদার পাঁচ কর্মকর্তার কর্মস্থল বদলে দেওয়া হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখা থেকে বদলির প্রজ্ঞাপন জারি হয়েছে।
ময়মনসিংহ মুক্তাগাছার ত্বিতীয় এপিবিএন অধিনায়ক মোহাম্মদ নজরুল ইসলামকে বরিশাল মহানগর পুলিশের উপকমিশনার, ১ এপিবিএন ঢাকার অধিনায়ক নিজামুল হক মোল্যাকে ঢাকা মহানগর পুলিশে বদলি করা হয়েছে।
