রাজশাহী ও সিলেট মেডিকেলে নতুন পরিচালক
রাজশাহী ও সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে নতুন পরিচালক নিয়োগ দিয়েছে সরকার।
এই হাসপাতালের পরিচালকের দায়িত্ব চালিয়ে আসা ব্রিগেডিয়ার জেনারেল মো. জামিলুর রহমানকে সেনাবাহিনীতে ফিরিয়ে নিতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
অন্যদিকে ব্রিগেডিয়ার জেনারেল ব্রায়ান বঙ্কিম হালদারকে প্রেষণে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক করেছে সরকার।
সিলেট মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের দায়িত্ব চালিয়ে আসা ব্রিগেডিয়ার জেনারেল ইউনুছুর রহমানকে সেনাবাহিনীতে ফেরাতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
এছাড়া বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম সালেহ ভূঁইয়াকে সেনাবাহিনীতে ফেরাতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
এর আগে গত ৮ অক্টোবর ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মহসিনকে প্রেষণে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক নিয়োগ দেওয়া হয়।
