২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযোদ্ধা মফিজউদ্দিনের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

একাত্তরে মুক্তিবাহিনীর কোম্পানি কমান্ডার মো. মফিজউদ্দিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2020, 09:25 PM

Updated : 18 Aug 2022, 03:53 PM

এক শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, “মহান মুক্তিযুদ্ধে কোম্পানি কমান্ডার হিসেবে বীর মুক্তিযোদ্ধা মফিজউদ্দিন যে অবদান রেখেছেন তা স্মরণীয় হয়ে থাকবে।”

রাষ্ট্রপতি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন ।

বঙ্গভবনের প্রেস উইং থেকে জানানো হয়, মুক্তিযোদ্ধা মফিজউদ্দিন মঙ্গলবার বিকেলে কিশোরগঞ্জ জেলা সদরে মেডিল্যাব হাসপাতালে  মারা যান। তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার আবদুল্লাহপুর গ্রামের বাসিন্দা।