বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
বীরশ্রেষ্ঠ মোহাম্মদ মোস্তফা কামালের মা মোসাম্মৎ মালেকা বেগম এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
মঙ্গলবার সকাল সাড়ে ৭টার পর ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের মৌটুপি গ্রামে নিজের বাড়িতে ৯৬ বছর বয়সে মালেকা বেগম মারা যান বলে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের ভাতিজা সেলিম আহমেদ জানান।
