পাসপোর্ট, আনসার ও চা বোর্ডের শীর্ষ পদে নতুন মুখ
তিনজন সেনা কর্মকর্তাকে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং বাংলাদেশে চা বোর্ডের শীর্ষ পদে নিয়োগ দিয়েছে সরকার।
বাংলাদেশ সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মিজানুর রহমান শামীমকে প্রেষণে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছ।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের দায়িত্ব চালিয়ে আসা মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদকে সেনাবাহিনীতে ফেরাতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করে গত ১৯ জুলাই আদেশ জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।
১৯ পদাতিক ডিভিশনের নতুন জিওসি হয়েছেন মেজর জেনারেল সাকিল আহমেদ, যিনি এতদিন বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন।
এছাড়া মেজর জেনারেল মো. জহিরুল ইসলামকে প্রেষেণে বাংলাদেশে চা বোর্ডের চেয়ারম্যান করতে তার চাকরি বাণিজ্য মন্ত্রণালয়ের ন্যস্ত করা হয়েছে। তিনি এতদিন ন্যাশনাল ডিফেন্স কলেজে দায়িত্ব পালন করে আসছিলেন।
জনপ্রশাসন মন্ত্রণালয় ও প্রতিরক্ষা মন্ত্রণালয় পৃথক আদেশে এসব রদবদলের খবর জানিয়েছে।
