নিজের এলাকায় দরিদ্রদের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর ঈদ উপহার
নিজের নির্বাচনী এলাকায় ঈদ উপহার সামগ্রী দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
শুক্রবার তার নির্বাচনী এলাকা ঢাকা-১২ সংসদীয় আসনের তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল, হাতিরঝিল, শের-ই-বাংলা নগর এলাকার দুস্থদের জন্য এসব এসব উপহার সামগ্রী দিয়েছেন।
স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু বলেন, মন্ত্রী তার মনিপুরী পাড়ার বাসভবনে ২৪, ২৫, ২৬, ২৭, ৩৫, ৩৬ ও ৯৯ নং ওয়ার্ডের নেতাকর্মীদের কাছে উপহারের শাড়ি, লুঙ্গি, চাল, সেমাই, চিনি, দুধ, ডাল ও নগদ টাকা বুঝিয়ে দেন।
নেতাকর্মীরা নিজ নিজ এলাকার দুস্থদের মধ্যে এসব সামগ্রী বিতরণ করবেন।
এছাড়া এলাকার কিছু মাদ্রাসায় পশু কোরবানির জন্য নগদ টাকাও দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
ঈদ উপহার বিতরণের সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রত্যেকে যাতে সুষ্ঠুভাবে ঈদ উদযাপন করতে পারেন সেজন্য এই উপহার।
এ উপহার বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার জন্য তিনি নেতাকর্মীদের আহ্বান জানান।
