২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলকাতা থেকে ফিরলেন ৭৪ জন

করোনাভাইরাস সঙ্কটে ভারতে আটকে পড়া ৭৪ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে এনেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2020, 06:14 PM

Updated : 08 Apr 2022, 12:45 AM

কলকাতা থেকে আসা বিমানের বিশেষ একটি ফ্লাইট রোববার বিকাল ৪টায় তাদের নিয়ে শাহজালাল বন্দরে অবতরণ করে বলে বিমানের জনসংযোগ শাখার উপ মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার জানিয়েছেন।

করোনাভাইরাস মহামারীর কারণে বিশ্বের বিমান যোগাযোগ সীমিত হওয়ার পাশাপাশি বিভিন্ন দেশ লকডাউন ঘোষণা করায় অনেকে ভিনদেশে আটকা পড়েন।

বিমান বিভিন্ন দেশে আটকা পড়া বাংলাদেশিদের আনতে বিশেষ ফ্লাইট পরিচালনা করছে। ভারত থেকে বিমানের পাশাপাশি ইউএস-বাংলা এয়ারলাইন্সও বাংলাদেশিদের ফিরিয়ে আনছে।

বাংলাদেশের সঙ্গে এখন ভারতসহ বিভিন্ন দেশের নিয়মিত যাত্রীবাহী বিমান চলাচল বন্ধ রয়েছে। শুধু চীনের সঙ্গে নিয়মিত ফ্লাইট চলাচল করছে।