২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩০০ পরিবারে বংশাল পুলিশের ত্রাণ বিতরণ

পুরান ঢাকার বংশালে নভেল করোনাভাইরাসের সংক্রমণের জন্য লকডাউনে থাকা তিনশ পরিবারকে চাল-ডালসহ ত্রাণসামগ্রী  দিয়েছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2020, 05:55 PM

Updated : 18 Aug 2022, 02:51 PM

বংশাল থানার পুলিশ সদস্যদের বেতনের টাকা থেকে মঙ্গলবার সকালে এ ত্রাণ বিতরণ করা হয় বলে বংশাল থানার ওসি শাহীন ফকির জানান।

প্রতি পরিবারের জন্য তৈরি ত্রাণের প্যাকেটে পাঁচ কেজি চাল, এক কেজি ডাল, এক লিটার তেল, দুই কেজি আলু, পেঁয়াজ, আটা, এক কেজি লবন,দুটি সাবান ও তিনটি মাস্ক ছিল।

পুরান ঢাকার বংশাল থানায় এই পর‌্যন্ত নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১১ জন, ভবন লকড ডাউন করা হয়েছে শতাধিক। এই শতাধিক ভবনের পরিবারগুলোকে ত্রাণ দিল পুলিশ।