২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় সংঘর্ষ: পল্টনে ইসলামী আন্দোলনের বিক্ষোভ

ভোলায় হিন্দু তরুণের ফেইসবুক আইডি হ্যাক করে ‘অবমাননাকর’ বক্তব্য ছড়ানোর পর সংঘর্ষে হতাহতের প্রতিবাদে পুরানা পল্টন এলাকায় বিক্ষোভ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগর শাখা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2019, 04:59 PM

Updated : 10 Oct 2022, 09:31 PM

সোমবার দুপুর থেকে বায়তুল মোকাররমের উত্তর ফটকে জড়ো হতে শুরু করেন সংগঠনের নেতাকর্মীরা।

সেখানে সংক্ষিপ্ত সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির ফয়জুল করিম ভোলার ঘটনায় সরকারের ভূমিকার সমালোচনা করেন।

পরে বিকাল পৌনে চারটার দিকে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে তারা পল্টন মোড়ে যান।

পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার কমিশনার আনোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শান্তিপূর্ণভাবে তারা উত্তর ফটকে সমাবেশ ও মিছিল করেছে।