২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১০ কেজি সোনা: ইউএস-বাংলার বিমানবালার জবানবন্দি

ঢাকার শাহজালাল বিমানবন্দরে ১০ কেজি স্বর্ণসহ গ্রেপ্তার ইউএস-বাংলা এয়ারলাইন্সের কেবিন ক্রু রোকেয়া শেখ মৌসুমী আদালতে জবানবন্দি দিয়েছেন।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2019, 10:43 PM

Updated : 18 Aug 2022, 05:45 PM

দুই দিনের রিমান্ড শেষে সোমবার তাকে ঢাকার হাকিম আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার এসআই সফিকুল ইসলাম।

তিনি বলেন, “আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করা হয়। পরে ঢাকার মহানগর হাকিম তোফাজ্জল হোসেন তার খাসকামরায়  জবানবন্দি রেকর্ড করেন।”

জবানবন্দি নেওয়ার পর আদালত রোকেয়া শেখ মৌসুমীকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে তদন্ত কর্মকর্তা জানান।

ইউএস বাংলার বিএস ৩২২ ফ্লাইটে ওমানের মাসকাট থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় পৌঁছানোর পর গত ৫ সেপ্টেম্বর বিকেলে বিমানবন্দরে গ্রেপ্তার হন কেবিন ক্রু রোকেয়া শেখ মৌসুমী।

পরে তল্লাশী করে তার শরীরের বিভিন্ন অংশে টেপ প্যাঁচানো ৮২টি সোনার বার উদ্ধার করে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন।

সবমিলিয়ে দশ কেজি ওজনের ওই সোনার আনুমানিক বাজারদর প্রায় পাঁচ কোটি টাকা বলে বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন সেদিন সাংবাদিকদের জানান।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলা করে। আদালতে হাজির করা হলে বিচারক তাকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমোন্ডে পাঠান। 

পুরনো খবর:

কেবিন ক্রুর গায়ে জড়ানো দশ কেজি সোনা