ঈদের রাতে রাজধানীর চকবাজার থানার ইসলামবাগ এলাকায় কিশোরী লামিয়া হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
জ্যেষ্ঠ প্রতিবেদক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
01 Sep 2019, 12:52 AM
Updated :
18 Aug 2022, 05:43 PM
গ্রেপ্তার মো. রিয়াজ (২৪) নিহত লামিয়ার পূর্ব পরিচিত এবং তিনি ওই এলাকায় স্ত্রী ও দুই সন্তান নিয়ে বসবাস করতেন বলে গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার হাসান আরাফাত লেলিন জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ১২ অগাস্ট সোমবার ঈদের দিন রাত সাড়ে ৯টার দিকে ইসলামবাগ এলাকায় লামিয়া হত্যাকাণ্ডটি সংঘটিত হয়। পরদিন ইসলামবাগের একটি ভবনের চারতলার ছাদ থেকে লামিয়ার মৃতদেহ উদ্ধার করা হয়। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছিল।
কারখানার শ্রমিক লামিয়া (১৮) ইসলামবাগ এলাকায় বসবাস করতেন। লামিয়ার মা হালিমা বেগম ১৪ অগাস্ট চকবাজার থানায় হত্যা মামলা করেন।
গোয়েন্দা কর্মকর্তা লেলিন বলেন, ঢাকা মহানগর গোয়েন্দা দক্ষিণ বিভাগের লালবাগ জোনাল টিম ভোলা জেলার সদর থানার দক্ষিণ দিঘলদী গ্রাম থেকে অভিযুক্ত রিয়াজকে গ্রেপ্তার করে। শনিবার তাকে আদালতে পাঠানো হলে হত্যাকাণ্ডের কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছে।
ঈদের রাতে রাজধানীর চকবাজার থানার ইসলামবাগ এলাকায় কিশোরী লামিয়া হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
জ্যেষ্ঠ প্রতিবেদক | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
প্রকাশিত: ০০:৫২, ১ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ১৭:৪৩, ১৮ আগস্ট ২০২২