২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুধবার পালিত হবে শবে মিরাজ

দেশে যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে বুধবার দিবাগত রাতে পালিত শবে মিরাজ পালিত হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2019, 02:48 PM

Updated : 18 Aug 2022, 05:04 PM

ইসলাম ধর্মের বিশ্বাস অনুযায়ী লায়লাতুল মিরাজের রাতেই ইসলামের মহানবী হযরত মুহম্মদ (সঃ) সাত আসমান অতিক্রম করে আল্লাহর সাক্ষাত লাভ করেন। ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদত-বন্দেগির মাধ্যমে দিনটি কাটাবেন।

৯ মার্চ থেকে রজব মাস শুরু হওয়ায় ৩ এপ্রিল সারাদেশে শবে মিরাজ পালনের কথা গত ৭ মার্চ জাতীয় চাঁদ দেখা কমিটির সভার পর জানিয়েছিল ইসলামিক ফাউন্ডেশন।

এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বুধবার বাদ আসর বায়তুল মুকাররম জাতীয় মসজিদে ‘লাইলাতুল মি’রাজের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক ওয়াজ ও মিলাদের অনুষ্ঠিত হবে।

ওয়াজ করবেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মহিউদ্দিন কাসেম।

সভাপতিত্ব করবেন ইসলামিক ফাউন্ডেশনের সচিব কাজী নূরুল ইসলাম।