এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডে আহত একজনের মৃত্যু
ঢাকার বনানীর বহুতল ভবন এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডে আহত একজনের হাসপাতালে মৃত্যু হয়েছে।
এনিয়ে এই অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়াল।
গত বৃহস্পতিবার এই বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডে ২৫ জন নিহত হন। আহত অবস্থায় অর্ধ শতাধিক জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে একজনের মৃত্যু হয় বলে ডিএমপির গুলশান বিভাগের উপকমিশনার মোস্তাক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
এই ব্যক্তির নাম আবু হেনা মোস্তফা কামাল (৪১)। তিনি এফআর টাওয়ারের ১১ তলার ট্রাভেল এজেন্সি হেরিটেজ এয়ার এক্সপ্রেসে সিনিয়র এক্সিকিউটিভ ছিলেন।
মোস্তফা কামালের বাবার নাম আবদুল মতিন। তার বাসা ২৩৩, কচুক্ষেত, পুরান বাজার ভাষানটেকে।
