২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাসায়নিকের গুদাম সরাতে বকশীবাজারে অভিযান

পুরান ঢাকার আবাসিক এলাকা থেকে রাসায়নিকের গুদাম ও কারখানা উচ্ছেদে পঞ্চম দিনের মত অভিযান চালাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের টাস্কফোর্স।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2019, 02:41 PM

Updated : 10 Oct 2022, 08:58 PM

সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় জানান, মঙ্গলবার সকাল থেকে পুরান ঢাকার পাঁচটি এলাকায় একসেঙ্গ এই অভিযান চালাচ্ছে তাদের পাঁচটি দল।

Image
পুরান ঢাকার আবাসিক এলাকা থেকে রাসায়নিকের গুদাম ও কারখানা উচ্ছেদে মঙ্গলবার বকশিবাজার এলাকায় অভিযান চালায় দক্ষিণ সিটি করপোরেশনের টাস্কফোর্স। ছবি: আব্দুল্লাহ আল মমীন

পুরান ঢাকার আবাসিক এলাকা থেকে রাসায়নিকের গুদাম ও কারখানা উচ্ছেদে মঙ্গলবার বকশিবাজার এলাকায় অভিযান চালায় দক্ষিণ সিটি করপোরেশনের টাস্কফোর্স। ছবি: আব্দুল্লাহ আল মমীন

দক্ষিণ সিটির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. শরীফ আহমেদের নেতৃত্বে একটি দল বেলা সোয়া ১১টার দিকে বকশীবাজারের গির্দ্দা উর্দু রোডের ঢাকা টাওয়ারে অভিযানে যায়।

হাজী আবুল হাসান টুটুল নামে এক ব্যক্তির মালিকানাধীন আট তলা ওই ভবনের নিচ তলায় রাসায়িনের গুদাম পাওয়ার পর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় টাস্কফোর্স।

পরে গির্দ্দা উর্দু রোডের ১০/এ নম্বর হোল্ডিং এবং জয়নাগ রোড ও হোসেনী দালানের তাঁতখানা লেইনে অভিযান চালানো হয়।

অভিযান শেষে শরীফ আহমেদ বলেন, “পাঁচটি স্থানে অভিযান চালিয়ে চারটি গোডাউনে আমরা প্লাস্টিক সামগ্রী পেয়েছি। প্লাস্টিক দানায় আগুন লাগলে প্রচুর ধোঁয়া হয়, আর এতে শ্বাস বন্ধ হয়ে প্রাণহানিও ঘটতে পারে।ঝুঁকির কারণেই আবাসিক ভবনে কোনো গুদাম বা কারখানা রাখা যাবে না।

Image
পুরান ঢাকার আবাসিক এলাকা থেকে রাসায়নিকের গুদাম ও কারখানা উচ্ছেদে মঙ্গলবার বকশিবাজার এলাকায় অভিযান চালায় দক্ষিণ সিটি করপোরেশনের টাস্কফোর্স। ছবি: আব্দুল্লাহ আল মমীন

পুরান ঢাকার আবাসিক এলাকা থেকে রাসায়নিকের গুদাম ও কারখানা উচ্ছেদে মঙ্গলবার বকশিবাজার এলাকায় অভিযান চালায় দক্ষিণ সিটি করপোরেশনের টাস্কফোর্স। ছবি: আব্দুল্লাহ আল মমীন

চকবাজারের চুড়িহাট্টায় গত ২০ ফেব্রুয়ারি ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭১ জনের প্রাণহাণির পর পুরান ঢাকা থেকে সব রাসায়নিকের গুদাম সরাতে সময় বেঁধে দেয় সরকার। এরপর চকবাজার, বকশীবাজারসহ বিভিন্ন এলাকার বাড়ি বাড়ি এই অভিযান চালাচ্ছে সিটি করপোরেশনের টাস্কফোর্স।

চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডে অন্তত পাঁচটি ভবন পুড়ে যায়, যেগুলোতে প্লাস্টিক দ্রব্য, রাসায়নিক কিংবা প্রসাধন সামগ্রীর গুদাম ছিল। নয় বছর আগে নিমতলীতে অগ্নিকাণ্ডে শতাধিক মানুষের প্রাণহানির পরও পুরান ঢাকার সব রাসায়নিকের গুদাম সরিয়ে ফেলার সুপারিশ করা হয়েছিল। সেই উদ্যোগ নেওয়া হলেও ব্যবসায়ীদের অসহযোগিতায় তা সম্ভব হয়নি বলে সরকারের ভাষ্য।