ঢাকায় ৮ ফেব্রুয়ারি আন্তর্জাতিক কিরাত সম্মেলন
আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা- ইকরার ১৯তম আন্তর্জাতিক কিরাত সম্মেলন হবে আগামী ৮ ফেব্রুয়ারি।
প্রতি বছরের মত এবারও বিভিন্ন দেশের কারি এবং আমন্ত্রিত অতিথিরা বায়তুল মোকাররম জাতীয় মসজিদে এ সম্মেলনে যোগ দেবেন বলে ইকরার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
১৯৬৬ সালে শুরু হওয়া এ সম্মেলনের এবারের আসরের সভাপতিত্ব করবেন বাংলাদেশের প্রধান কারী শাইখ আহমাদ বিন ইউছুফ আল আজহারী।
পিএইচপি গ্রুপের পৃষ্ঠপোষকতায় এবং ইসলামিক ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় এ সম্মেলনের আয়োজন করা হচ্ছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
