কমলাপুর ডিপোতে দুর্ঘটনায় র্যাব সদস্যের মৃত্যু
ঢাকার কমলাপুরে কনটেইনার ডিপোতে দুর্ঘটনায় র্যাবের এক সদস্য মারা গেছেন।
নিহত আবু জাফর (৪০) একজন সেনা সদস্য। তিনি র্যাবের কমিউনিকেশন্স অ্যান্ড এমআইএস উইংয়ে কর্মরত ছিলেন।
মঙ্গলবার রাতে দুর্ঘটনায় জাফর নিহত হন বলে কমিউনিকেশন্স অ্যান্ড এমআইএস উইংয়ের উপ পরিচালক (ভারপ্রাপ্ত) অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম সাজ্জাদুল আলম জানান।
তিনি বিডিনিউজ টোয়েনেটিফোর ডটকমকে বলেন, “রাত সাড়ে ৮টার দিকে কনটেইনারবাহী একটি ট্রলি ডিপোর মধ্যেই আবু জাফরকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।”
