২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুরু হল ক্লাব’৮৯ এর পথ চলা

শুরু হল ক্লাব’৮৯ এর পথ চলা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৮৯-৯০ ব্যাচের ১৫০ বন্ধুকে নিয়ে শুরু হলো ভিন্ন ধারার এই ক্লাবের যাত্রা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2018, 04:35 PM

Updated : 19 Aug 2022, 02:48 PM

দেশসেরা শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৯৮৯-৯০ শিক্ষাবর্ষে ভর্তি হয়ে শিক্ষাজীবন শেষ করে বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন, এমন সবাই এই ক্লাবের সদস্য হতে পারবেন।

শনিবার সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরে অঙ্গন কমিউনিটি সেন্টারে এক অনুষ্ঠানে ক্লাবের প্রথম নির্বাহী এবং উপদেষ্টা কমিটি নির্বাচন করা হয়।

১২ সদস্যের নির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মাহবুবুল ইমাম তমাল। সাধারণ সম্পাদক হয়েছেন এ এইচ হাসিম আহমেদ নিপু।

দুইজন সহ-সভাপতি হলেন কাজল আহমেদ জালালী এবং টি এম শহিদুল ইসলাম রুবেল।

কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন কাজী মিসকাত হোসেন উজ্জ্বল।

নির্বাহী কমিটির ছয় সদস্য হলেন- আসাফ কবির চৌধুরী শত, সালেন মোহাম্মদ টুটুল, মির্জ্জা আনিসুর রহমান, ব্যারিস্টার এ বি এম সিদ্দিকুর রহমান, মুশফিকুর রহমান চৌধুরী মামুন এবং সুলতানা সালমা খান দোলা।

Image
ক্লাব’৮৯ এর উপদেষ্টা কমিটি

ক্লাব’৮৯ এর উপদেষ্টা কমিটি

উপদেষ্টা কমিটি

নয় সদস্যের উপদেষ্টা কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এ কে এম জি কিবরিয়া মজুমদার। দুইজন কো-চেয়ারম্যান হলেন- আবুল ফজল মির বাদল এবং বিপ্লব কুমার সরকার।

সদস্য সচিব হয়েছেন তোফায়েল আহমেদ।

উপদেষ্টা কমিটিতে সদস্য হিসেবে আছেন- তালুকদার তৌহিদ জং মুরাদ, এ টি এম জাফরুল আজম, শেখ কায়সার আহমেদ, জাহিদ হোসেন ভূইয়া এবং কাওয়ার মাহমুদ।

অনুষ্ঠানে নির্বাহী কমিটির সভাপতি মাহবুবুল ইমাম তমাল বলেন, “আমাদের স্বপ্ন ছিল এমন একটি ক্লাব গড়ে তোলার। আজ সে স্বপ্ন পূরণ হল। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাস করা ১৯৮৯-৯০ শিক্ষাবর্ষের সকল বন্ধুদের মিলনস্থল হবে ক্লাব’৮৯।”

ঢাকা, গুলশান ও উত্তরা ক্লাবসহ দেশের বিভিন্ন ক্লাবের মতো নিয়ম-কানুন মেনেই এই ক্লাবের অনুমোদন নেওয়া হয়েছে বলে জানান তিনি।

উপদেষ্টা কমিটির চেয়ারম্যান কিবরিয়া মজুমদার বলেন, “আমরা যারা ৮৯-৯০ ব্যাচে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে শিক্ষাজীবন শেষে বিভিন্ন পেশায় যুক্ত আছি তারা সবাই মিলে এই ক্লাব পরিচালনা করব। আমরা আমাদের ক্লাবের সদস্য এবং তাদের পরিবারের সহায়তায় যেমন এগিয়ে আসব; তেমনি রাষ্ট্র-সমাজের উন্নয়নেও অবদান রাখব।”

অনুষ্ঠানে জানানো হয়, গুলশানে ক্লাবের একটি কার্যালয় স্থাপনের কাজ চলছে।