২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পালিয়ে যাওয়া মাদক বিক্রেতাকে গ্রেপ্তার

ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের অভিযানের সময় পালিয়ে যাওয়া এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2018, 01:43 AM

Updated : 19 Aug 2022, 02:43 PM

ব্যবসায়ীকে বুধবার রাতে কদমতলী থানার শনির আখড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পিবিআই জানিয়েছে।

গত ১ মে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট সদস্যরা যাত্রাবাড়ি চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ মনির হোসেন (৩৮) এবং নবীন হোসেন (২৪) নামে দুইজনকে গ্রেপ্তার করে। তখন মো. শাহেদ (৩৫) নামে অন্যজন দৌড়ে পালিয়ে যায়।

পিবিআইর ঢাকা মেট্রোর বিশেষ সুপার আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই ঘটনার পর যাত্রাবাড়ি থানায় একটি মামলা হয়। মামলায় শাহেদকে পলাতক দেখানো হয়।

অভিযোগপত্র দাখিলের পর আদালতের নির্দেশে তদন্তের দায়িত্ব পায় পিবিআই।

“তদন্তকালেই বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শাহেদকে পিবিআই গ্রেপ্তার করে,” বলেন আজাদ।

মনির ও নবীন একটি বাসের চালক ও হেলপার। শাহেদ ইয়াবা বিক্রেতা বলে পিবিআই জানায়।