২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একাত্তর টিভির কর্মকর্তার মৃত্যুর ঘটনায় রিমান্ডে বাসচালক

রাজধানীতে বাসচাপায় একাত্তর টিভির বিপণন বিভাগের কর্মকর্তা আনোয়ার হোসেনের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ভিআইপি পরিবহনের বাসচালক সুজন মিয়াকে দু্ইদিন পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2018, 08:18 PM

Updated : 08 Apr 2022, 07:05 PM

মামলার কদন্ত কর্মকর্তা কাফরুল থানার এসআই আশরাফুল আলম রোববার সুজন মিয়াকে আদালতে হাজির করে  সাতদিন হেফাজতের আবেদন করলে মহানগর হাকিম নূরুন্নাহার দুইদিন মঞ্জুর করেন।

আসামির পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

আদালতকে কিছু বলার আছে কি না, বিচারক তা জানতে চাইলে সুজন মিয়া বলেন, “আমার কিছু বলার নাই। আমি বাসটির ড্রাইভার। আমার গাড়ির নিচে চাপা পড়ে তিনি মারা গেছেন।”

এরপর আদালত সুজন মিয়ার রিমান্ডের আদেশ দেয়।

শনিবার সকাল ১০টার দিকে সেনানিবাস সংলগ্ন জাহাঙ্গীর গেট এলাকায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী আনোয়ার হোসেন নিহত হন। ওই সময় বাসচালক সুজনকে আটক করা হয়, জব্দ করা হয় বাসটি।

ওই ঘটনায় নিহতের শ্যালক তৌফিক আহম্মেদ মামলা দায়ের করেন।

পুরনো খবর:

বাসচাপায় একাত্তর টিভির কর্মকর্তা নিহত