২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালিবাগে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার 

ঢাকার মালিবাগের গুলবাগে ঘর থেকে দশম শ্রেণির এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2018, 01:29 AM

Updated : 19 Aug 2022, 02:23 PM

তার নাম সুমাইয়া আক্তার মালিহা (১৫)। তিনি মালিবাগ শহীদ ফারুক উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিলেন।

মঙ্গলবার রাত ১০টার দিকে গুলবাগের বকুল ভিলা নামে এক ভবনের ষষ্ঠ তলার বাসার এক কক্ষের দরজা ভেঙে মালিহার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহতের মামাত ভাই রাসেল সাংবাদিকদের বলেছেন, “স্কুল থেকে ফিরে সন্ধ্যায় মালিহা নিজ কক্ষে ঢুকে ভেতর থেকে দরজা আটকিয়ে দিয়েছিল। রাতে অনেক ডাকাডাকি করলেও দরজা খুলছিল না। তখন পুলিশকে খবর দিলে দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো মালিহাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।”

রাসেল বলেন, “মালিহার স্কুলব্যাগ থেকে একটি চিরকূট উদ্ধার করা হয়েছে। তাতে এক শিক্ষিকাকে দায়ী করেছে সে।”

শাহজাহানপুর থানার এসআই আব্দুল জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ বিষয়টি তদন্ত করছে।
মালিহার বাবার নাম মোহাম্মদ আলী ভূঁইয়া। তাদের বাসা পুরান ঢাকার কয়েৎটুলিতে। গুলবাগের ওই বাসাটি একবছর আগে ভাড়া নেয় মালিহার পরিবার।