২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদকবিরোধী অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ৮৪

রাজধানীতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদক সেবন ও বিক্রির দায়ে ৮৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2018, 12:45 PM

Updated : 19 Aug 2022, 02:08 PM

গত ২৪ ঘণ্টা রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মো. মাসুদুর রহমান জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, তাদের কাছ থেকে ৫ হাজার ৩৭৮টি ইয়াবা, একহাজার ১৯০ পুরিয়া হেরোইন, গাঁজা ও ৯৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

এদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৩টি মামলা করা হয়েছে বলেও জানান তিনি।