তিন হাজার ধাত্রী প্রশিক্ষণ দেওয়া হচ্ছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
প্রসবকালীন মাতৃমৃত্যু হার কমাতে তিন হাজার ধাত্রীক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক।
রোববার দুপুরে নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলন তিনি একথা বলেন।
জাহিদ মালিক বলেন, তিন হাজার মিডওয়াইফকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এদের মধ্যে ১৫শ জনের প্রশিক্ষণ শেষ হয়েছে। প্রশিক্ষণ শেষে তাদেরকে বিভিন্ন হাসপাতালে নিয়োগ দেওয়া হবে।
সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে সরকারি হাসপালেও ২৫ থেকে ৩০ শতাংশ সিজার হয়। এটা হওয়া উচিত ১৫ শতাংশ। আর একটা জরিপে দেখা যায়, বেসরকারি হাসপাতালে ৭০ থেকে ৮০ শতাংশ সিজার হয়।
“এটা প্রতিরোধে দুই মাস আগের থেকে একটা ফরম দেওয়া হচ্ছে এবং সিজার করানোর কারণগুলো ওই ফরম লিখতে হবে।”
প্রতিমন্ত্রী বলেন, ২৮ মে সারা দেশে নিরাপদ মাতৃত্ব দিবস পালন করা হবে। এবারে দিবসটির প্রাতিপাদ্য - কমাতে মাতৃমৃত্যুর হার মিডওয়াইফ পাশে থাকা একান্ত দরকার।
