২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নটর ডেমের ’৯২ সালের ছাত্রদের ইফতার

ঢাকার নটর ডেম কলেজের ১৯৯২ সালের সাবেক ছাত্রদের ইফতার শনিবার কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2018, 11:49 PM

Updated : 11 Oct 2022, 12:21 PM

প্রায় পৌনে তিনশ সাবেক ছাত্রের এই পুনর্মিলনী উপলক্ষে বিকাল ৩টার পর থেকেই ক্যাম্পাসে দেখা দেয় আনন্দউচ্ছ্বল পরিবেশ।

স্মৃতিবিজড়িত কলেজ ক্যাম্পাসে এসে পুরনো দিনের বন্ধুদের সঙ্গে অতীত-বর্তমানের নানা গল্প করেন বিভিন্ন পেশায় সম্পৃক্ত সাবেক এই শিক্ষার্থীরা। তাদের কেউ এখন চিকিৎসক, কেউ প্রকৌশলী, সরকারি কর্মকর্তা, বেসরকারি সংস্থার কর্মকর্তা, ব্যাংকার, আইনজীবী, সাংবাদিক, কেউ করছেন ব্যবসা।

ক্যাম্পাসের মার্টিন হলে ইফতারে নটর ডেম কলেজের অধ্যক্ষ ফাদার হেমন্ত পিয়াস রোজারিও এবং সাবেক অধ্যক্ষ ফাদার জোসেফ পিশোতো উপস্থিত ছিলেন।