হৃদরোগে ডিআইজি সোহরাবের মৃত্যু
ট্যুরিস্ট পুলিশের উপ মহাপরিদর্শক (ডিআইজি) মো. সোহরাব হোসেন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
মো. সোহরাব হোসেন
হাসপাতালে চিকিৎসকরা দেখে তাকে মৃত ঘোষণা করেন বলে পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ডিআইজি সোহরাবের বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন।
লালমনিরহাট জেলার সদর থানার কিং বিদ্যাবাগিস গ্রামের বাসিন্দা সোহরাব বিসিএস পুলিশ ক্যাডারে ১৯৮৬ সালে এএসপি হিসেবে যোগ দেন।
চাকরিকারেল তিনি পুলিশ সুপার হিসেবে শরীয়তপুর, ঠাকুরগাঁও, সাতক্ষীরা, নড়াইল, রাজবাড়ী জেলায় এবং ডিআইজি হিসেবে রেলওয়ে রেঞ্জ, খুলনা রেঞ্জ, সিআইডি, পুলিশ একাডেমি সারদা এবং পুলিশ কমিশনার হিসেবে রাজশাহীতে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি ট্যুরিস্ট পুলিশের প্রধান (ডিআইজি) হিসেবে কর্মরত ছিলেন।
ডিআইজি সোহরাবের মৃত্যুতে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সভাপতি ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া এবং সাধারণ সম্পাদক উপ-পুলিশ কমিশনার প্রলয় কুমার জোয়ারদার শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
