সোহরাওয়ার্দী উদ্যানে যুবকের ঝুলন্ত লাশ
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের একটি গাছ থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শাহবাগ থানার ওসি আবুল হাসান জানান, বৃহস্পতিবার ভোর ৬টার দিকে উদ্যানের ভেতরে লালন চত্বরের পাশে একটি জারুল গাছের মগডাল থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
আনুমানিক আটাশ বছর বয়সী যুবকের পরিচয় পাওয়া যায়নি। গলায় লুঙ্গি পেচানো অবস্থায় তার লাশ ডাল থেকে ঝুলছিল। গায়ে স্যান্ডো গেঞ্জি ছাড়া আর কিছু ছিল না।
তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে জানিয়ে ওসি আবুল হাসান বলেন, এটা আত্মহত্যার কোনো ঘটনা কি না, তা তারা জানার চেষ্টা করছেন।
