২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জলবায়ু: কৃষি রক্ষার কাজে এমপিদের সম্পৃক্ত করতে স্পিকারের আহ্বান

নদী দূষণ, নদীর পানি ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে কৃষি খাত রক্ষা ও খাদ্য নিরাপত্তায় সংসদ সদস্যদের সম্পৃক্ত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।  

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2018, 12:06 AM

Updated : 19 Aug 2022, 01:58 PM

বুধবার সংসদ ভবনে গ্লোব ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেল মালিনি মেহরার সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় গ্লোব ইন্টারন্যাশনালের কর্ম পরিকল্পনা ও কর্ম পরিধির প্রশংসা করে স্পিকার বলেন, ‘জলবায়ু পরিবর্তন নিয়ে বাংলাদেশ সরকার কাজ করছে। বাংলাদেশে নদী দূষণ, নদীর পানি ব্যবস্থাপনার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব থকে কৃষি খাত রক্ষা ও খাদ্য নিরাপত্তায় সংসদ সদস্যদের সম্পৃক্ত করতে হবে। এই সম্পৃক্ত করার গ্লোব ইন্টারন্যাশনাল ভূমিকা রাখতে পারে।’

মালিনি মেহরা গ্লোব ইন্টারন্যাশনালের বিভিন্ন কার্যক্রম স্পিকারের সামনে তুলে ধরেন।

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে জলবায়ু পরিবর্তন নিয়ে গ্লোব ইন্টারন্যাশনাল কাজের পরিধি ও পরিকল্পনা তুলে ধরে মালিনি মেহরা জাতীয় সংসদের সঙ্গে জলবায়ু পরিবর্তনের বিষয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।