মালিন্দর ফ্লাইটে বাংলাদেশির এ কি কাণ্ড!
আকাশপথে যাত্রায় সবাই স্বস্তিদায়ক পরিবেশ চাইবে সেটাই স্বাভাবিক। কিন্তু ৩৯ হাজার ফুট উচ্চতায় কেউ যদি নগ্ন অবস্থায় অশ্লীল আচরণ করে, তাহলে তা অবশ্যই বিব্রতকর। তেমন ঘটনাই ঘটেছে কুয়ালালামপুর থেকে ঢাকাগামী মালিন্দ এয়ারের একটি ফ্লাইটে।
গত শনিবার কাণ্ডটি ঘটিয়েছেন বাংলাদেশি এক যাত্রী। নগ্ন হয়ে মোবাইল ফোনে পর্ন দেখতে দেখতে স্বমেহন, নিজের আসনে মূত্রত্যাগ, এমনকি এক বিমানবালার ওপর চড়াও হওয়ার ঘটনাও তিনি ঘটিয়েছেন বলে কোকোনাট, এশিয়া ওয়ানসহ মালয়েশিয়ান সংবাদমাধ্যমের খবর।
২০ বছর বয়সী ওই যুবক যাত্রী হয়েছিলেন মালিন্দ এয়ারের ঢাকাগামী ওডি১৬২ ফ্লাইটের। তিনি মালয়েশিয়ার সাইবারজায়ার একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে।
কিছুক্ষণ পর নগ্ন অবস্থাতেই আসন থেকে উঠে তিনি টয়লেটে যান এবং পরে টয়লেট থেকে আসনে ফিরে সেখানেই মূত্রত্যাগ করেন।
নগ্ন অবস্থায় ওই বাংলাদেশির ছবি হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে।
মালিন্দ এয়ার রোববার তাদের ফেইসবুক পেইজে এ ঘটনার জন্য বিমানকর্মী এবং যাত্রীদের কাছে দুঃখপ্রকাশ করেছে।
ঢাকায় পৌঁছানোর পর ওই যুবককে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হয় বলেও জানিয়েছে মালিন্দ।
