২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসবির নতুন প্রধান মীর শহীদুল

মোহাম্মদ জাবেদ পাটোয়ারী পুলিশ মহাপরিদর্শক হিসেবে নিয়োগ দেওয়ার পর এসবির দায়িত্ব দেওয়া হয়েছে অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক মীর শহীদুল ইসলামকে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2018, 06:04 PM

Updated : 19 Aug 2022, 01:29 PM

পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধানের দায়িত্ব পালন করে আসা জাবেদ পাটোয়ারীকে বাহিনীর প্রধান নিয়োগ করে বৃহস্পতিবারই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন হয়।

এর পরপরই এসবি নতুন প্রধান হিসেবে মীর শহীদুলের নিয়োগের প্রজ্ঞাপন হয়।

একই প্রজ্ঞাপনে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক আবদুস সালামকে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।

এদিন পুলিশ সুপার মর্যাদার চার কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত ডিআইজি করা হয়।

তারা হলেন- সিআইডির বিশেষ সুপার মোহাম্মদ আবু সুফিয়ান, টাঙ্গাইল জেলার পুলিশ সুপার মো. মাহবুব আলম, সিআইডির বিশেষ সুপার শেখ মোহাম্মদ রেজাউল হায়দার  ও পুলিশ সদর দপ্তরের এআইজি রখফার সুলতানা খানম।