ট্রাকচালকের আসনের পেছনে ফেনসিডিল
রাজধানীতে একটি ট্রাক তল্লাশি করে চালকের আসনের পেছন থেকে ১৪২৬ বোতল ফেনসিডিল জব্দ করেছে র্যাব; আটক করা হয়েছে চালকসহ তিনজনকে।
বুধবার সকালে শেরে বাংলানগর এলাকায় ট্রাকটিতে অভিযান চালানো হয় বলে র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আটকরা হলেন- জয়নাল আবেদীন (২৪), সজীব হোসেন (২৫) ও আবদুর রহিম (২২)।
এদের মধ্যে জয়নাল ট্রাকচালক, অন্য দুইজন মাদক ব্যবসায়ী বলে র্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়।
এতে বলা হয়, গোপন খবরের ভিত্তিতে চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের সামনে ট্রাকটি থামিয়ে তল্লাশি করে চালকের আসনের পেছনে ফেনসিডিলগুলো পাওয়া যায়।
