২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের ৪৮ অতিরিক্ত ডিআইজিকে পদায়ন

পুলিশ সুপার থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) হওয়া ৪৮ কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2018, 09:10 PM

Updated : 19 Aug 2022, 01:24 PM

রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি হয়।

এতে বলা হয়, নরসিংদীর বর্তমান পুলিশ সুপার আমেনা বেগম, শেরপুরের পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান, মানিকগঞ্জের পুলিশ সুপার মাহফুজুর রহমান, মাগুরার পুলিশ সুপার মুনিবুর রহমান, নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম ও বগুড়ার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান পদোন্নতি পেলেও ওই সব জেলায় পরবর্তী পুলিশ সুপার পদায়ন না করা পর্যন্ত তারাই দায়িত্ব পালন করে যাবেন।