আইজিপি ব্যাজ পেলেন ৩২৯ জন
আইন শৃংখলা রক্ষা, জননিরাপত্তা বিধান, জনসেবামূলক কর্মকাণ্ড, মামলার রহস্য উদঘাটন, ভালো পুলিশিং, সরকারি ও ব্যক্তিগত কাজের মাধ্যমে পুলিশ বাহিনীর ভাবমূর্তি বাড়ানোসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে অবদানের জন্য ৩২৯ জন আইজিপি ব্যাজ পেলেন।
পুলিশ সপ্তাহের মধ্যে বুধবার আইজিপি এ কে এম শহীদুল হক রাজারবাগ পুলিশ লাইনস মাঠে পুলিশ সদস্যদের আইজিপি ব্যাজ পরিয়ে দেন।
২০১৭ সালে ভালো কাজের মানদণ্ড বিবেচনা করে মোট ৬টি ক্যাটাগরিতে ৩২৯ জন পুলিশ সদস্যকে এ সম্মাননা দেওয়া হয়।
