২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাউশি মহাপরিচালকের দায়িত্বে অধ্যাপক মাহবুবুর

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. মাহবুবুর রহমানকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালকের চলতি দায়িত্ব দিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2018, 04:54 PM

Updated : 19 Aug 2022, 01:22 PM

শিক্ষা ক্যাডারের সপ্তম ব্যাচের এই কর্মকর্তাকে ওই দায়িত্ব দিয়ে রোববার আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

তিনি অধ্যাপক এস এস ওয়াহিদুজ্জানের স্থলাভিষিক্ত হলেন। মাউশি মহাপরিচালক অধ্যাপক ওয়াহিদুজ্জামান রোববার অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাবেন।

মহাপরিচালকের চলতি দায়িত্বকে পদোন্নতি দাবি করা যাবে না জানিয়ে আদেশ বলা হয়েছে, সংশ্লিষ্ট পদে নিয়মিত পদোন্নতির মাধ্যমে কর্মকর্তা নিয়োগ করা হলে চলতি দায়িত্বের আদেশটি বাতিল বলে গণ্য হবে।