কারওয়ান বাজার রেললাইন বস্তিতে পুড়ল ২০ ঘর
রাজধানীর কারওয়ান বাজারের রেললাইন বস্তিতে আগুনে পুড়েছে ২০টি ঘর।
সোমবার দুপুর ১২টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়।
পরে বেলা ১টা ২০ মিনিটের দিকে অগ্নিনির্বাপক বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা নাজমা আক্তার।
এদিকে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ২০টির মতো মত ঘর পুড়ে যায় বলে জানান তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি আব্দুর রশীদ।
তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে পুলিশ ও ফায়ার সার্ভিসের কেউ কিছু জানাতে পারেনি।
