কর্ণফুলীর সেই ইউপি চেয়ারম্যান বরখাস্ত
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
বৃহস্পতিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব সৈয়দা নওশীন পর্ণিনীর স্বাক্ষরে ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীরকে বরখাস্তের আদেশ হয়।
আদেশে বলা হয়, “যেহেতু চট্টগ্রাম জেলার কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক সংঘটিত অপরাধমূলক কার্যক্রমের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের হয়েছে; যেহেতু তাঁর কর্তৃক ক্ষমতা প্রয়োগের বিষয়টি পরিষদের স্বার্থের পরিপন্থি ও প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে সমীঢীন নয় বলে সরকার মনে করে।”
