অধিদপ্তরে উন্নীত হল বস্ত্র পরিদপ্তর
বস্ত্র শিল্পের ‘উন্নয়ন, সম্প্রসারণ ও বিকাশের লক্ষ্যে’ বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বস্ত্র পরিদপ্তরকে অধিদপ্তরে উন্নীত করেছে সরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়ের ব্যয় নিয়ন্ত্রণ শাখা ও বাস্তবায়ন অনুবিভাগ এবং মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক উন্নয়ন ও সমন্বয় অধিশাখার অনুমোদনের পর বুধবার বস্ত্র ও পাট মন্ত্রণালয় এ বিষয়ে আদেশ জারি করে।
বস্ত্র পরিদপ্তরকে অধিদপ্তরে উন্নীত করে মহাপরিচালকের একটি এবং পরিচালকের তিনটি পদসহ ৮৩টি নতুন পদেরও অনুমোদন দিয়েছে সরকার।
বস্ত্র ও পাট মন্ত্রণালয় জানিয়েছে, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদীতে এই অধিদপ্তরের নতুন তিনটি শাখা অফিস খোলা হবে।
