২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হানিফ ফ্লাইওভারে দুর্ঘটনায় বাইক আরোহী নিহত

ঢাকার মেয়র হানিফ ফ্লাইওভারে দুর্ঘটনায় এক মোটর বাইক আরোহী নিহত হয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2017, 12:33 AM

Updated : 19 Aug 2022, 06:16 PM

বুধবার রাত ১১টার দিকে এই দুর্ঘটনায় আরও দুজন আহত হন বলে পুলিশ জানিয়েছে।

হতাহতদের সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

ঢামেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বাচ্চু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একটি গাড়ির সঙ্গে মোটর সাইকেলটির সংঘর্ষ হয়েছিল। এতে মোটর সাইকেল আরোহী তিনজনই জখম হন।”

তিনজনকে হাসপাতালে নেওয়া হলে চালক রাকিবকে (২০) দেখে চিকিৎসক জানান, এই যুবক মারা গেছেন।

অন্যদের পরিচয় পাওয়া যায়নি। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ওয়ারি থানার ওসি রফিকুল ইসলাম জানান, তারা খবর পেয়ে ঘটনাস্থলে গেলেও কাউকে পাননি। নিহত বা আহতদের বিস্তারিত পরিচয়ও তারা জানতে পারেননি।