২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উদীচী কাপাসিয়া শাখায় নতুন নেতৃত্ব

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর (উদীচী) কাপাসিয়া শাখার একাদশ সম্মেলনে নাছিমা হালিমকে সভাপতি এবং নুরুল আমীন সিকদারকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্যের কমিটি গঠিত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2017, 12:07 AM

Updated : 11 Oct 2022, 02:52 PM

শুক্রবার উপজেলার কাপাসিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ মুক্তিযোদ্ধা মুহম্মদ শহীদুল্লাহ।  

নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে আছেন জাহাঙ্গীর হোসেন, মো. রফিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক, সাংগঠনিক সম্পাদক উম্মে কুলছুম শিল্পী, কোষাধ্যক্ষ সোয়েব সিকদার, সঙ্গীত সম্পাদক চম্পারানী দাস, প্রচার সম্পাদক শ্যামল চন্দ্র দাস, সদস্য উপাধ্যক্ষ আমজাদ হোসেন, ছিদ্দিক ফকির, মাতাবর রহমান, মোজাম্মেল হক, তৌহিদ হোসেন ও রফিকুল ইসলাম সেলিম।

পরে চারজনকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

অধ্যপক রবীন্দ্র কুমার বকসীর সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন উদীচী গাজীপুর জেলা শাখার সভাপতি ডা. রতিশ কুমার দেবনাথ, সাধারণ সম্পাদক মো. হেলাল মিয়া, ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান, আসাদুজ্জামান আসাদ, নার্গিস হায়দার, উপাধ্যক্ষ আমজাদ হোসেন, মানবেন্দ্র দেব, জাহাঙ্গীর হোসেন, চন্দন রক্ষিত, নুরুল আমীন সিকদার প্রমুখ।