২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুড়ির বস্তার ভেতরে হাতবোমা-ফেনসিডিল

ঢাকার মোহাম্মদপুর আজিজ মহল্লার একটি বাড়ি থেকে রোববার বিকালে চারটি মুড়ির বস্তা থেকে চারটি হাতবোমা এবং ২৪ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2017, 09:06 PM

Updated : 11 Oct 2022, 02:51 PM

পুলিশ জানায়, বাড়িটির একটি তালাবদ্ধ কক্ষ থেকে এগুলো উদ্ধার করা হয়। ওই বাড়িতে নতুন ভাড়াটিয়া উঠে মালামাল রেখে গিয়েছিল। কোনো ভাড়াটিয়াকে পাওয়া যায়নি।

মোহাম্মদপুর থানার ওসি জামাল উদ্দিন মীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হাতবোমাগুলো কালো স্কচটেপে মোড়ানো ছিল।

তিনি বলেন, “টিনশেড এই বাড়িতে আটটি কক্ষ রয়েছে। যে কক্ষ থেকে এসব উদ্ধার করা হয়েছে, সে কক্ষটি কিছুদিন আগে নতুন ভাড়াটিয়াকে ভাড়া দেওয়া হয়।”

একটি সূত্রে খবর পেয়ে বাড়িওয়ালার কাছ থেকে চাবি নিয়ে ওই কক্ষ খোলে পুলিশ।

তিনি বলেন, “পরে আমরা সেই মুড়ির বস্তাগুলোর ভেতর থেকে  ককটেল এবং ফেনসিডিল উদ্ধার করি।”