২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিল্পপ্রভার পঞ্চম বর্ষপূর্তিতে বিশেষ শিশু সংখ্যা

চতুর্থ বর্ষপূর্তি উদযাপন করেছে চারুকলা বিষয়ক ত্রৈমাসিক পত্রিকা ‘শিল্পপ্রভা’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2017, 08:22 PM

Updated : 19 Aug 2022, 05:56 PM

বারিধারা কসমোপলিটন ক্লাবে বর্ষপূর্তির এ আয়োজনের শিল্পপ্রভার বিশেষ শিশু সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়।

বর্ষপূর্তি অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এ মোড়ক উন্মোচনের পাশাপাশি চিত্রপ্রর্দশনী ও আর্ট  এক্সিবিশনের উদ্বোধন করেন।

উদ্বোধনীতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত বিশেষায়িত স্কুল ‘প্রয়াস’ এর প্রধান পৃষ্ঠপোষক সোমা হক।

প্রয়াসের বিশেষায়িত স্কুলের ৪৪ জন বিশেষ চাহিদাসম্পন্ন শিশু এবং দেশের খ্যাতিমান ১৪ জন শিল্পীর কাজ নিয়ে হচ্ছে চিত্র প্রদশর্নী ও আর্ট এক্সিবিশন। প্রদর্শনীতে স্থান পাচ্ছে বিভিন্ন মাধ্যমের ৭৬টি শিল্পকর্ম।

অর্থমন্ত্রী বলেন, “এসপিবিএ দেশের শিল্পকলা বিকাশে যে ভূমিকা রেখে চলেছে তা প্রশংসনীয়। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদেরকে সঙ্গে নিয়ে আর্টক্যাম্প ও প্রদর্শনীর উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। শিশুদের আঁকা প্রর্দশনী ও আর্ট এক্সিবিশন অনন্য একটি আয়োজন।” 

প্রয়াসের প্রধান পৃষ্ঠপোষক সোমা হক বলেন, “বিশেষ শিশুরা চিন্তাশীল হয়ে থাকে, তাদের মনোজগতের রূপান্তর ঘটে রং-তুলিতে । প্রয়াসের শিক্ষার্থী বিশেষ শিশুদের নিয়ে যৌথভাবে প্রয়াস-শিল্পপ্রভা আর্টক্যাম্প আয়োজন করতে পেরে আমরা আনন্দিত।”

এসপিবিএ চেয়ারম্যান ও শিল্পপ্রভা প্রকাশক অঞ্জন চৌধুরী বলেন, “একসময় আমাদের সমাজে প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদের সম্পর্কে নেতিবাচক ধারণা ছিল। বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠান প্রয়াস বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য একটি অনন্য প্লাটফর্ম।”

অনুষ্ঠানে প্রয়াসের শিক্ষার্থী ৪৪ জন বিশেষ চাহিদাসম্পন্ন শিশু শিল্পী, সোসাইটি ফর প্রমোশন অব বাংলাদেশ আর্টের চেয়ারম্যান ও শিল্পপ্রভার প্রকাশক অঞ্জন চৌধুরী, এসপিবিএ গভর্নিং বোর্ডের সদস্য এলদেম বি কবির, আনিস এ খানসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন।