শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ
চতুর্দশ শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
পরীক্ষার ফল এনটিআরসিএর ওয়েবসাইট http://ntrca.teletalk.com.bd পাওয়া যাবে। এছাড়া উত্তীর্ণদের মোবাইলে ফোনে এসএমএস করে ফল জানিয়ে দেওয়া হবে।
বেসরকারি স্কুল-কলেজে শিক্ষক নিয়োগ দিতে গত ২৫ অগাস্ট চতুর্দশ শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা হয়।
স্কুল পর্যায়ে পাঁচ লাখ তিন হাজার ৩৮ জন এবং কলেজ পর্যায়ে তিন লাখ তিন হাজার ৬১২ জন এই পরীক্ষায় অংশ নেন।
বেসরকারি স্কুল-কলেজে শিক্ষক হতে চাইলে অবশ্যই শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণের সনদ থাকতে হয়।
২০০৫ সাল থেকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এই পরীক্ষা নেওয়া শুরু করে।
স্কুল-কলেজের পরিচালনা পর্যদের ক্ষমতা খর্ব করে সরকার এনটিআরসিএর মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগ দিচ্ছে।
