২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সহকারী অ্যাটর্নি জেনারেল হলেন ২৫ জন

সুপ্রিম কোর্টের ২৫ জন আইনজীবীকে সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়েছে সরকার। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2017, 07:10 PM

Updated : 12 Apr 2022, 12:33 AM

আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটার অনুবিভাগ থেকে বৃহস্পতিবার তাদের নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

এর আগে গত ১২ জুন ২৩ জন সহকারী অ্যাটর্নি জেনারেলকে অব্যাহতি দিয়ে একই পদে নতুন ২৭ জন আইনজীবীকে নিয়োগ দিয়েছিল সরকার।

নতুন সহকারী অ্যাটর্নি জেনারেলরা হলেন, মিয়া সিরাজুল ইসলাম, আঞ্জুমান আরা বেগম, নাজমা আফরিন, মফিজ উদ্দীন, রোকেয়া আক্তার, মো. মিজানুর রহমান, অবন্তি নুরুল, মোহাম্মদ সাইফুল আলম, মাহফুজা বেগম সাইদা, ফাতেমা রশিদ, সৈয়দা শবনম মুস্তারি, মো. তওফিক সাজাওয়ার, কালীপদ মৃধা, মো. আলতাফ হোসেন আমানি, মো. হাতেম আলী, মুহাম্মদ শাহীন মৃধা, আলী আকবর খান, মো. সেলিম আজাদ, আলেয়া খন্দকার, মারুফা আক্তার, একেএম আলমগীর ফারভেজ ভূঞা, জায়েদী হাসান খান, মাহফুজুর রহমান, কাজী বশির আহমেদ ও সাবিনা পারভীন।

এই ২৫ জনকে নিয়ে সহকারী অ্যাটর্নি জেনারেলের সংখ্যা দাঁড়াল ১২১ জনে।

বর্তমানে একজন অ্যাটর্নি জেনারেল, দুজন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এবং ৪৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আছেন।