২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার কারাগারে হাজতির মৃত্যু

ঢাকা কেন্দ্রীয় কারাগারে এক হাজতির মৃত্যু হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2017, 12:12 AM

Updated : 19 Aug 2022, 05:47 PM

মো. সোহরাব (৬৫) নামে ওই ব্যক্তিকে সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাতে তার মৃত্যু হয় বলে ঢামেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বাচ্চু মিয়া জানিয়েছেন।

কারারক্ষী মো. হানিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোহরাব ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) হাসপাতালে অসুস্থতাজনিত কারণে ভর্তি ছিলেন।

“তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে আনা হয়েছিল।”

সোহরাবের বাবার নাম আবুল হাশেম। তবে কী মামলায় তিনি বন্দি ছিলেন তা জানা যায়নি।