২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার মাণ্ডা খালে শিশু নিখোঁজ

রাজধানীর মুগদায় মাণ্ডা খালে ডুবেছে একটি শিশু, যাকে উদ্ধারে কাজ করছে অগ্নি নির্বাপক বাহিনীর ডুবুরিরা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2017, 07:59 PM

Updated : 19 Aug 2022, 05:46 PM

হৃদয় নামে তিন বছরের শিশুটি রোববার বিকালে মদিনাবাগে শুকনগর সেতু থেকে খালে পড়ে যায় বলে পুলিশ ও অগ্নি নির্বাপক বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন।

মুগদা থানার পরিদর্শক (অপারেশন্স) শহীদ ইফতেখার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকাল ৫টার দিকে শিশুটি বাঁশের সাঁকো পার হওয়ার সময় খালে পড়ে যায়।

ওই খালের পাড়ে টংঘর বানিয়ে বাবা-মার সঙ্গে থাকত হৃদয়। শিশুটির বাবা একজন ভিক্ষুক বলে জানান পুলিশ কর্মকর্তা শহীদ।

দমকল বাহিনী ওই শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলাচ্ছে বলে মুগদা ফায়ার স্স্টেশন অফিসার আল মাসুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

তিনি বলেন, “এই খালে ময়লার স্তূপ, সেই সাথে গভীরতা রয়েছে প্রায় ২৫ ফুট। আমাদের দুইটি ইউনিট শিশুটিকে উদ্ধারে কাজ করছে।”