রাজউক স্কুল অ্যান্ড কলেজে নতুন অধ্যক্ষ
রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ দিয়েছে সরকার।
ব্রিগেডিয়ার জেনারেল কাজী শওকত আলমকে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ নিয়োগ দিতে রোববার তার চাকরি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে ন্যস্ত করে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আর রাজউক অধ্যক্ষের দায়িত্ব চালিয়ে আসা ব্রিগেডিয়ার জেনারেল এম এম সালেহীনকে সেনাবাহিনীতে ফেরাতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
