নন-ক্যাডার: সহকারী সচিব হলেন ১৮ জন
জনপ্রশাসনের ১৮ জন প্রশাসনিক ও ব্যক্তিগত কর্মকর্তাকে ক্যাডার বহির্ভূত পদে সহকারী সচিব হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার।
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের ভিত্তিতে জনপ্রশাসন মন্ত্রণালয় এদের পদোন্নতি দিয়ে গত ১২ অগাস্ট আদেশ জারি করেছে; যা রোববার প্রকাশিত হয়েছে।
পদোন্নতিপ্রাপ্তদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে পদোন্নতি পেয়েছেন- প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মো. আনোয়ার হোসেন, পরিকল্পনা বিভাগের মো. মাহতাব হোসেন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের ফারুক আহাম্মদ খান ও মো. রফিকুল ইসলাম।
ব্যক্তিগত কর্মকর্তাদের মধ্যে পদোন্নতিপ্রাপ্তরা হলেন- পরিবেশ ও বন মন্ত্রণালয়ের মো. জাহাঙ্গীর আলম, তথ্য মন্ত্রণালয়ের ওয়াহেদুর রশীদ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মো. সফিকুর রহমান, মো. ফারুক হোসেন, মোল্লা মোস্তাহিদুর জামান, মোসা. সালমা আকতার ও মো. ফারুক আলম।
এছাড়া পরিকল্পনা বিভাগের ব্যক্তিগত কর্মকর্তা মো. মানিক উদ্দিন, মো. হাবিবুর রহমান, হারাধন চন্দ্র সরকার, শ্যামা পদ বিশ্বাস, কাঞ্চন বিকাশ দত্ত, শাহানারা খানম ও মো. কবির হোসেন পদোন্নতি পেয়েছেন।
