২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরের কেশবপুরে বাংলালিংকের ত্রাণ বিতরণ

যশোরের কেশবপুরে পাঁজিয়া ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিয়েছে বাংলালিংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2017, 10:07 PM

Updated : 19 Aug 2022, 05:41 PM

দেশব্যাপী বন্যা পরবর্তী ত্রাণ বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে এই ত্রাণ দেওয়া হয় বলে বাংলালিংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

দুর্গতদের মধ্যে ৬৩০ প্যাকেট ত্রাণ বিতরণ করেছে মোবাইল কোম্পানিটি

বাংলালিংকের চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স কর্মকর্তা তৈমুর রহমান বলেন, “সামাজিক দায়বদ্ধ প্রতিষ্ঠান হিসেবে বন্যায় ক্ষতিগ্রস্ত জনসাধারণের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া একান্ত কর্তব্য। আমি আশা করছি, এই কর্মসূচি বন্যা পীড়িতদের দুর্দশা লাঘবে ভূমিকা রাখবে।”

ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন বাংলালিংকের কর্পোরেট রেসপনসিবিলিটি প্রোগ্রাম ম্যানেজার মেহেদী হাসান, জেলা পরিষদ চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল প্রমুখ।