২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহাখালীতে বহুতল ভবনে অগ্নিকাণ্ড

রাজধানীর মহাখালীতে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহতের খবর পাওয়া যায়নি।

অপরাধ বিষয়ক প্রধান প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2017, 11:34 PM

Updated : 19 Aug 2022, 05:38 PM

বুধবার রাত পৌনে ১১টার দিকে গ্রিন ডেল্টা ইন্সুরেন্সের ১৭তলা ভবনের দশম তলায় আগুন লাগে বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মোদক চন্দ্র জানান।

অগ্নিনির্বাপক বাহিনীর ছয়টি ইউনিট ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ এবং এতে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।