২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার ভাটারায় ফোম কারখানায় আগুন

ঢাকার ভাটারা থানায় একটি ফোম কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2017, 09:04 PM

Updated : 12 Apr 2022, 12:14 AM

সাইদনগর ১০০ ফিট এলাকায় সোমবার রাতে ওই কারখানায় আগুন লাগলে পৌণে এক ঘণ্টার চেষ্টায় তা নিভিয়েছে বলে অগ্নি নির্বাপক বাহিনী জানিয়েছে।

বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, সন্ধ্যা পৌনে ৭টার দিকে আগুন লাগে। চারটি ইউনিট সাড়ে ৭টার দিকে তা নিয়ন্ত্রণে আনে।

ভাটারা থানার ওসি এমএম কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কারখানার পাশে একটি বাউন্ডারিতে পরিত্যক্ত কিছু ফোম ছিল। সেখানেই আগুন লাগে।

অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি বলে জানান তিনি।