২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪ ঘণ্টা গ্যাস থাকবে না মিরপুরে

মেট্রো রেল প্রকল্পের কাজের জন্য মিরপুরের বিভিন্ন এলাকায় চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2017, 11:33 AM

Updated : 12 Apr 2022, 12:01 AM

বৃহস্পতিবার বেলা ১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এসব এলাকার আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকরা গ্যাস পাবেন না বলে তিতাস গ্যাস কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এলাকাগুলো হলো- চিড়িয়াখানা রোড, মিরপুর-১, ২, ৬, ৭, ১০ ও ১১ নম্বর সেকশন এবং ১২ নম্বর সেকশনের রাস্তার পশ্চিম ‍পাশ, ইস্টার্ন হাউজিং, রূপনগর, আরামবাগ, আলুবদি ও তদ্সংলগ্ন এলাকা।

‘ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট (ডিএমআরটি) মেট্রো রেল প্রকল্পের আওতায় পাইপলাইন স্থানান্তরের নিমিত্তে ট্রায়াল শাট ডাউন কাজের জন্য‘ সাময়িক এই অসুবিধায় দুঃখপ্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।