যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় যুবকের মৃত্যু
রাজধানীর যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন; আহত হয়েছেন দুইজন।
সোমবার সকাল ৯টার দিকে কলাপট্টির কাছে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মাসুদ ঢালী (২৮) যাত্রাবাড়ীর বিবিরবাগিচায় থাকতেন বলে জানিয়েছে পুলিশ।
যাত্রাবাড়ী থানার ওসি আনিছুর রহমান বলেন, ‘রাইদা’ পরিবহনের একটি বাসের ধাক্কায় মাসুদের সঙ্গে তার ছোট ভাই রোমান (২৩) ও বন্ধু নিজামও (২৬) আহত হন।
“তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মাসুদকে মৃত ঘোষণা করেন।”
বাসচালককে আটক করা হয়েছে বলে জানান ওসি আনিছুর।
